Logo

আবার একসঙ্গে জনপ্রিয় জুটি শিমুল-লামিমা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৮
আবার একসঙ্গে জনপ্রিয় জুটি শিমুল-লামিমা
ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে ‘ফিমেল’, ‘অসময়’ ও ‘হোটেল রিল্যাক্স’—বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের কাছে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন শিমুল শর্মা ও লামিমা লাম। এবার জনপ্রিয় এই জুটি আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন নাটকে।

বিজ্ঞাপন

রোমান্টিক-কমেডি ঘরানার নাটকটির নাম ‘চেক আউট’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম পোস্টার। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’

বঙ্গ অরিজিনাল-এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। এর মূল গল্প লিখেছেন শিমুল শর্মা। চিত্রনাট্য ও সংলাপ রচনায় তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।

এর আগে গত বছর ‘শর্টকাট’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন শিমুল ও লামিমা। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। এবার নতুন গল্প ও চরিত্র নিয়ে সেই জুটিই ফিরছেন ‘চেক আউট’-এ।

বিজ্ঞাপন

নাটকটিতে শিমুল-লামিমার পাশাপাশি অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ মুক্তি পাবে ‘চেক আউট’।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD