Logo

উৎকণ্ঠার অবসান, অবশেষে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৫:৫১
উৎকণ্ঠার অবসান, অবশেষে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ থেকে ১০ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার পর নিখোঁজ বাবার সন্ধান পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর তাঁর সন্ধানে শুরু হয় নানা উদ্যোগ। অবশেষে বাবাকে ফিরে পাওয়ার সুখবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বাবাকে ফিরে পাওয়ার খবর জানিয়ে মেঘলা মুক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

কীভাবে বাবার সন্ধান মিলেছে, সেই ঘটনাও তুলে ধরেছেন তিনি। মেঘলা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাঁকে শনাক্ত করেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাবার অবস্থান সম্পর্কে তথ্য দেন। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমেও তাঁর সন্ধান পাওয়া সম্ভব হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে বাবাকে ফিরে পেলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অসুস্থ অবস্থায় বাবাকে ফিরে পাওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই। বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বাবার কোনো সন্ধান পাচ্ছিলেন না মেঘলা মুক্তা। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তিনি। একই সঙ্গে বাবার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেন। পরে সবার প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের তৎপরতায় বাবার সন্ধান পান এই অভিনেত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD