Logo

মারা গেলেন অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

profile picture
বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৬
মারা গেলেন অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে তার শরীরে ‘মাইলোমা’ ধরা পড়ে, যা এক ধরনের রক্তের ক্যানসার। অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত কাজ করে গেছেন। মঙ্গলবার মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রবীণা বিভিন্ন সাক্ষাৎকারে বলতেন, শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় স্থান। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি তার অনুরাগ বজায় ছিল। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তিনি সাবলীল ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও প্রবীণা সমান জনপ্রিয় ছিলেন। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। রেডি-তে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন।

এর পাশাপাশি ‘গব্বর’-এ অক্ষয় কুমারের এবং ‘জালেবি’-তে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে অভিনয়ও নজর কেড়েছিল। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’-এ স্বল্প সময় পর্দায় এসে দর্শকদের মন জয় করেছেন। শেষবার তাকে দেখা গিয়েছিল ইমরান হাশমি-এর সঙ্গে ‘তস্করি’-এ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD