বিতর্কে জড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউড নিজের প্রতিভা ও পরিশ্রমে আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার বিদেশের মঞ্চে দেশপ্রেম বা ক্যারিয়ারের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তবে ভিডিওতে পেছনের ভিজ্যুয়ালে থাকা ভারতের মানচিত্রই দর্শকদের নজর কাড়ে। নেটিজেনরা অভিযোগ করেছেন, মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে প্রদর্শিত হয়নি, বিশেষ করে জম্মু ও কাশ্মীর-এর বিতর্কিত অংশকে দেখানোর উপায় ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক।
এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় শিল্পী হিসেবে তিনি কীভাবে ভুল মানচিত্রের সামনে সাক্ষাৎকারে উপস্থিত হতে পারলেন। নেটিজেনদের একাংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছেন।
বিজ্ঞাপন
তবে কেউ কেউ তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে শুধুই সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন; মানচিত্র সংশোধন তার দায়িত্ব ছিল না, এবং বিষয়টি হয়তো তার নজরে আসেনি।








