Logo

এই লোক কী জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো : ইরফান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৯
এই লোক কী জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো : ইরফান
ফাইল ছবি।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থায় কঠোরতা বাড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দেন। পোস্টে ইরফান সাজ্জাদ লেখেন,

“বাচ্চারা, তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো—আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই!”

বিজ্ঞাপন

পোস্টের সঙ্গে তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন–এর একটি ছবি সংযুক্ত করেন।

অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেতা আরও লেখেন, তাদের এসএসসি পরীক্ষার সময়ে পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। সে সময় এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বলেও পোস্টে দাবি করেন তিনি।

ইরফান সাজ্জাদের এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে অভিনেতার সতর্কবার্তাকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এটিকে অতিরঞ্জিত ও আতঙ্ক সৃষ্টিকারী বক্তব্য বলেও অভিহিত করেছেন। এরই মধ্যে পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন আ ন ম এহসানুল হক মিলন। নির্বাচনে তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD