সংসদ ভবনের সামনে শপথের রাতে পারফর্ম করবেন জেমস

কয়েক মাস ধরে দেশের মঞ্চ ও কনসার্টের পরিবেশ স্থবির থাকার পর আবারও খোলা আকাশের নিচে সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীতে। নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু শো আয়োজন করেও শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি আয়োজকরা। এমনকি অনেক ক্ষেত্রে টিকিটের অর্থও ফেরত দিতে হয়েছে দর্শকদের।
বিজ্ঞাপন
নতুন সরকারের শপথের দিন জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট। আয়োজনটির প্রধান আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস। তিনি আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৭টায় মঞ্চে উঠবেন বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।
রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, কনসার্টের বিষয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।
বিজ্ঞাপন
এই আয়োজনকে ঘিরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে। কনসার্টে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং শিরোনামহীন। দুই ব্যান্ডের প্রত্যাশা, নতুন সরকার দেশের ব্যান্ড সংগীতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে এবং দেশ-বিদেশে আরও কনসার্ট আয়োজনের সুযোগ সৃষ্টি করবে।








