Logo

চুম্বনের দৃশ্যও গল্পের অংশ: তামান্না ভাটিয়া

profile picture
বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৩
চুম্বনের দৃশ্যও গল্পের অংশ: তামান্না ভাটিয়া
ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্সের কারণে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। এর আগে ‘আজ কি রাত’ ও ‘কাবালা’-এর মতো আইটেম গানে তার নাচের মাধ্যমে দর্শকরা তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন।

বিজ্ঞাপন

তবে শুধু নাচেই নয়, দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, তিনি আসলে দীর্ঘ ক্যারিয়ারে তেমন কোনো অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। তিনি বলেন, পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। যা করেছি, তা অত্যন্ত সামান্য।

অভিনেত্রী বলেন, ‘পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। যা করেছি, তা অত্যন্ত সামান্য।’ কিন্তু এটা কি তামান্নার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। তামান্নার মতে, বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, তাই সবকিছুই খুব ভেবেচিন্তে করতে হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।’ তার মতে, গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা পরিবর্তন হওয়াটাকেও ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

অভিনয়ের পাশাপাশি তামান্না বর্তমানে নাচের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নাচের জন্য তিনি নিয়েছিলেন ৬ কোটি টাকা, যা বিনোদন জগতের আলোড়ন সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD