Logo

জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৮
জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব
ছবি: সংগৃহীত

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ আইনি টানাপড়েনের পর অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। সোমবার দিল্লি হাইকোর্ট-এ এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।।

বিজ্ঞাপন

আদালত জামিনের শর্ত হিসেবে দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার পরই তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে মামলায় দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণের পর থেকে তিনি তিহার জেল-এ বন্দি ছিলেন।

বিজ্ঞাপন

অভিনেতার এই কঠিন সময়ে বলিউডের একাধিক তারকা পাশে দাঁড়িয়েছেন। সহায়তার হাত বাড়িয়েছেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কামাল আর খান।

এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় রাজপাল যাদবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে ‘বড় ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে।

বিজ্ঞাপন

তবে সেই ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয় বরং এটি ২০১৮ সালের একটি পুরনো ক্লিপ। সে সময় প্রায় তিন মাস জেল জীবন কাটিয়েছিলেন অভিনেতা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD