Logo

গুজবের শিকার আসিফ আকবর: ভুয়া খবর নিয়ে কড়া হুঁশিয়ারি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১০
গুজবের শিকার আসিফ আকবর: ভুয়া খবর নিয়ে কড়া হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে নিয়ে নতুন করে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ‘জনমত নিউজ ২৪’ নামে একটি ফেসবুক পেজ তার ছবি ব্যবহার করে তৈরি করেছে মনগড়া ফটোকার্ড, যেখানে তাকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্যে জড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে। আসিফ নিজেও এসব খবরকে পাত্তা দিচ্ছেন না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ডগুলো শেয়ার করে আসিফ লিখেছেন, “যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকের নিউজ নিয়ে মাতামাতি চলছে। এ ধরনের ফেক খবরকে ইন্ডাস্ট্রিতে মজা করে ‘ফেকবুক’ বলা হয়।”

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে ভুয়া খবরের শিকার হলেও এতদিন এ বিষয়ে গুরুত্ব দেননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে কিছু ভুঁইফোড় নিউজ চ্যানেল তার ছবি ব্যবহার করে মনগড়া বক্তব্য প্রচার করছে, যা সাধারণ মানুষ সত্য ভেবে মন্তব্য করছেন। এতে পরিবার ও নিকটজনদের কাছে তিনি বিব্রত বোধ করছেন।

আসিফ বলেন, “নিয়মিত অসত্য চর্চা একসময় সত্যে পরিণত হয়। এটি ব্যক্তিগত জীবনকে বিভ্রান্ত ও বিব্রত করে। পরিবারের ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শেই আমি বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছি।”

রিউমার স্ক্যানারের হেড রিসার্চার সায়েম হাসান স্বপ্রণোদিতভাবে ফোন করে বিষয়টি যাচাই করেছেন এবং নিশ্চিত করেছেন, এসবই উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

বিজ্ঞাপন

গুজব রটনাকারীদের উদ্দেশ্যে আসিফ লিখেছেন, “নিচের ফটোকার্ডগুলো সেই অসভ্যদের কাজ, যাদের জন্ম এবং মৃত্যু ডাস্টবিনে।” এছাড়া তিনি রিউমার স্ক্যানারের অবদানের জন্য ধন্যবাদও জানিয়েছেন।

এখন সামাজিক মাধ্যমে এই ঘটনার কারণে তুমুল আলোচনা চলছে। ভক্তরা ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD