চুরি করতে হলেও একটু পড়াশোনা জানা দরকার: সাদিয়া আয়মান

ছোট পর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি বিকৃত করে প্রচার করার ঘটনায় প্রকাশ্যভাবে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়ায় সাদিয়া আয়মান সেইসব বিকৃতকারীদের ‘গন্ডমূর্খ’ আখ্যা দিয়ে লেখেন, ‘যেসব গন্ডমূর্খরা এআই দিয়ে ছবি এডিট করে বিকৃত করিস, তোরা নেক্সট টাইম একটু বিশ্বাসযোগ্য ভাবে ছবি এডিট করবি। প্রথমত, তোদের মতো চোরদের জন্য এআই বানানো হয় নাই। তোদের এই আনকোড়া এডিট-এ এআই-এর অপমান হয়।’
প্রযুক্তি নিয়ে অজ্ঞতার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘আর এভাবে এআই-এর অপমান করিস না। চুরি করতে হলেও একটু পড়াশোনা জানা দরকার সেইটাও তোদের মতো চোরদের নাই! থাকলে অবশ্য সেলেব্রিটিদের ছবি বিকৃত করে পেট চালাতে হতো না।’
বিজ্ঞাপন
সাদিয়ার এই সাহসী প্রতিবাদ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তার ওই পোস্টের নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই কথাটা তুলে ধরার জন্য ধন্যবাদ, এই কথার দ্বারাই কিছু মানুষ সঠিকটা বুঝতে পারবে।’
অন্য এক ভক্ত অভিনেত্রীর প্রতি সংহতি প্রকাশ করে লিখেছেন, ‘সমস্যা হচ্ছে সভ্য-অসভ্যের মাঝে অনেক তফাৎ। আপনার সহজ কথা ওরা কি বুঝবে কতটা সম্মান দিয়ে প্রতিবাদ করেছেন?’
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে দেশের বহু জনপ্রিয় তারকাই এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বা ভিডিও বিকৃতির শিকার হচ্ছেন। এই প্রেক্ষাপটে সাদিয়া আয়মান-এর কড়া ভাষার প্রতিক্রিয়া এক ধরনের সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা হচ্ছে, যা প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত সম্মান রক্ষার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।








