‘আবু বকরের’ মতো আদর্শ স্বামী চান মেয়েরা, যা বললেন ভীণা মালিক

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নাজাত’-এ শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকীর অভিনীত আবু বকর চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। চরিত্রটির মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন দেখছেন অনেক নারী। তবে পর্দার আদর্শ পুরুষকে বাস্তব জীবনের মানদণ্ড হিসেবে বিবেচনা করার বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক ভীণা মালিক।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ডন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি নিজের অনুষ্ঠান ‘ভীণা হ্যায় না’-তে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আয়েশা ইমরান মুর্তাজার সঙ্গে আলোচনায় ভীণা বলেন, কল্পনার জগতে বসবাস এবং নিখুঁত জীবনসঙ্গীর প্রত্যাশা অনেক সময় মানুষের ব্যক্তিগত জীবনকে জটিল করে তুলতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলোচনায় মুর্তাজা এক তরুণীর অভিজ্ঞতা তুলে ধরেন। বিয়ের পর ওই নারী প্রথমে স্বামীকে ধারাবাহিকের আবু বকরের মতো মনে করতেন। কিন্তু সংসারের দায়িত্ব, কর্মব্যস্ততা ও দৈনন্দিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পর তাঁর সেই ধারণায় পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি হতাশায় ভুগতে শুরু করেন।
ভীণা মালিকের মতে, কেবল কল্পনার মধ্যে আদর্শ জীবনসঙ্গী খুঁজতে থাকলে তা ব্যক্তিজীবনের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। মুর্তাজাও মনে করেন, একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সহমর্মিতা, যত্ন এবং একে অপরকে বোঝার মানসিকতা।
বিজ্ঞাপন
শিশুদের ওপর বিনোদনমাধ্যমের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুর্তাজা। তাঁর পরামর্শ, সন্তানরা কোন চরিত্রকে আদর্শ হিসেবে দেখছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন। পাশাপাশি চরিত্রগুলোর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা করাও জরুরি।
সূত্র: ডন








