Logo

তানজিন তিশার বিরুদ্ধে মানহানির অভিযোগে লিগ্যাল নোটিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৯
তানজিন তিশার বিরুদ্ধে মানহানির অভিযোগে লিগ্যাল নোটিশ
তানজিন তিশা | ফাইল ছবি

অনুমতি ছাড়া ছবি প্রকাশ এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরীর পক্ষে বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শুভ্র সিনহা রায়।

বিজ্ঞাপন

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেছেন বাদী। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

বাদীর অভিযোগ, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Tanjin Tisha’ থেকে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যমেও বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নোটিশে আরও দাবি করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের সময় তিশা বাদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন। ওই কথোপকথনে তিশা বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

বিজ্ঞাপন

বাদীপক্ষের অভিযোগ, পরবর্তী সময়ে তাঁর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে সম্মানহানির ঘটনা ঘটানো হয়েছে।

নোটিশে তিশার একটি ফেসবুক পোস্টের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাদীপক্ষের দাবি, ছবিতে থাকা দুই নারী আপন বোন নন। তাঁদের একজন ফ্যাশন ডিজাইনার এবং অন্যজন নারী উদ্যোক্তা। পেশাগত পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে পরিচয় রয়েছে। কিন্তু তাঁদের সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করে বাদীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া, তিশার ফেসবুক পোস্টে দুই অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। বাদীপক্ষের দাবি, ছবি প্রকাশের আগে তাঁদের বা শিশুদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি। এ ধরনের কর্মকাণ্ড সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

লিগ্যাল নোটিশে তানজিন নাহার তিশাকে নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও সংশ্লিষ্ট লেখা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বাদীর কোনো ছবি ওই পেজে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা পালন করা না হলে আর্থিক মানহানির অভিযোগে এবং সাইবার ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে আইনি প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD