Logo

দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন: আইনজীবী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ১৭:৩১
দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন: আইনজীবী
ছবি: সংগৃহীত

টঙ্গীর মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সাত বছর বয়সী শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। দেশ ছেড়ে যাওয়ার কথা জানালেও তাঁর বিরুদ্ধে করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, আইনি সহায়তা নিতে গতকাল রাতে রুমি তাঁর চেম্বারে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানি কবে হবে, তা এখনো জানা যায়নি।

এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।

এরপর মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় শিশুটির বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

পাল্টা মামলা হওয়ার পর থেকেই আড়ালে চলে যান শাহজালাল রুমি। গতকাল সোমবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

বিজ্ঞাপন

তবে তাঁর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, রুমি দেশেই রয়েছেন এবং মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD