কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

ভারতের বিহারে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামস্তিপুর জেলার জগতসিংহপুর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গ্রামের একটি সড়কে এক কিশোরী ও তার সঙ্গে থাকা এক কিশোরকে একদল ব্যক্তি ঘিরে রেখেছে। এ সময় তাদের গালিগালাজ ও হেনস্তা করা হচ্ছে বলে ভিডিওতে দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবি তোলার জন্য ওই কিশোর-কিশোরী সড়কের পাশে থেমেছিলেন। তখন একদল ব্যক্তি তাদের ঘিরে ধরে হয়রানি করে বলে অভিযোগ উঠেছে।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
সামস্তিপুর পুলিশ জানিয়েছে, ভিডিওটি গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও ঘটনার স্থান নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা অরবিন্দ প্রতাপ সিং বলেন, অভিযুক্তদের পরিচয় ও ঘটনার সঠিক স্থান যাচাই করে দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
এর কয়েক দিন আগে বিহারের জামুই জেলায় একই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে একদল ব্যক্তি হেনস্তা করছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সামস্তিপুরের ঘটনায়ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।








