Logo

২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট, ২০২৬, ১৫:৫৭
২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন
ছবি: সংগৃহীত

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ২০ হাজার ৪৯২টি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে যৌন নিপীড়নের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। দুই বছরের ব্যবধানে এ ধরনের ঘটনার সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের মধ্যে পুরুষ ও নারী—উভয় সেনা কর্মকর্তা ও সদস্যই রয়েছেন। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে উভয় শ্রেণির মধ্যেই নিপীড়নের অভিযোগ কমেছে। নারী সেনা কর্মকর্তা ও সদস্যদের ক্ষেত্রে এ হার ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ১৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

এদিকে সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা কর্তৃপক্ষের কাছে জানানোর প্রবণতাও বেড়েছে। ২০২৩ সালে সংঘটিত ঘটনাগুলোর মাত্র ২৫ শতাংশ আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে জমা পড়েছিল। ২০২৫ সালে এই হার বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেন্টাগন সামরিক বাহিনীর সদস্যদের যৌন নিপীড়নের ঘটনা লিখিত অভিযোগের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে। তাদের মতে, ক্ষতিগ্রস্ত সদস্যদের চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসনমূলক সেবা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আনুষ্ঠানিক অভিযোগ গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধ বিভাগের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর মূল ভিত্তি। যৌন নিপীড়ন ও হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সদস্যদের মধ্যে আস্থা নষ্ট করে এবং সামরিক অভিযানের সাফল্যকে ঝুঁকিতে ফেলে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বাহিনীতে উচ্চমান বজায় রাখা এবং একটি ঐক্যবদ্ধ, দক্ষ ও প্রস্তুত বাহিনী গড়ে তোলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদনটি সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD