১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ

দীর্ঘ দুই বছর ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।
সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এ মুখপাত্র বলেছেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাসিনার এ মুখপাত্র আরও বলেছেন, “সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।”
বাংলাদেশ সরকারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রবিবার এক মন্ত্রী বার্তাসংস্থাটিকে বলেন, হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে ওই আন্দোলন দমনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির তথ্য উঠে আসে। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সূত্র: রয়টার্স








