শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন

আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করতে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
রাশেদ খাঁন লেখেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’
বিজ্ঞাপন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়াসম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা তুলে ধরে রাশেদ খাঁন আরও বলেন, ‘কিন্তু বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’
বিজ্ঞাপন
একই সঙ্গে ভারত থেকে নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ধরনের উদ্যোগ প্রতিহত করতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশ ইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।’








