Logo

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:৪৫
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপিতে ফিরে যাওয়ার কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে দলটিতে ফেরার কোনো ইচ্ছা বা কারণও দেখছেন না বলে স্পষ্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকেও দল থেকে বহিষ্কার করে বিএনপি। পরবর্তী সময়ে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলে ফিরে আসার আবেদন করেন। তবে রুমিন ফারহানা নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কোনো আবেদন করেননি এবং এমন কোনো পরিকল্পনাও তার নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD