বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন

বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে বিএনপি এখন নিজেরাই সংকটে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে এখন নিজেরাই সেই কবরে পড়ছে। শুধু নিজেদের বিপদে ফেলেনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে-‘মুঝে বাঁচাও, বাঁচাও!’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়-এটাই প্রকৃতির বিচার!
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার দেওয়া এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম দেশের বাইরে থেকে পলাতক পতিত আওয়ামী লীগের আন্তঃসীমান্ত সন্ত্রাসের অভিযোগ তোলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি লেখেন, গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ।
সারজিস আলম আরও অভিযোগ করেন, সারা দেশে একাধিক বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ। গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন তুলে সারজিস লেখেন, যারা ভোট পাওয়ার আশায় নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন কিংবা সাময়িক লাভের আশায় আশ্রয় দিয়েছেন, তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? এসব ঘটনায় তাঁদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
পোস্টের একপর্যায়ে সারজিস আলম লেখেন, ‘এক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে!’
শেষে বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতারা ঠিক হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগে নিজের দলে কমান্ড ও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। তাঁর ভাষ্য, বিএনপির আশ্রয়, প্রশ্রয় ও সাহসেই অভিযুক্তরা এতদূর এগিয়েছে।








