Logo

শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় উত্তেজনা

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১৭ নভেম্বর, ২০২৬, ১৯:৪৭
শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষক সাফিক ভূঁইয়ার (৩৮) বিচারের দাবিতে ছাত্রদের সড়ক অবরোধের কারণে সাচার বাজার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের চালকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শিক্ষক ও এক ছাত্রীর কথিত আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় শিক্ষককে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা গেছে।

সাফিক ভূঁইয়া প্রায় পাঁচ বছর ধরে বিদ্যালয়টিতে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা বলেন, সাফিক ভূঁইয়া পাঁচ বছর ধরে বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরেজমিন তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক সাফিক ভূঁইয়া। তিনি দাবি করেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে তিনি দুষ্টুমি করেছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বটু কৃষ্ণ বসু জানান, ঘটনা জানার পর তিনি বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নিয়েছেন। নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। তদন্তে শিক্ষক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাচার বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। মিছিল থেকে সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD