Logo

মন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ গায়েবে, মহাবিপদে কথিত তান্ত্রিক!

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:১১
মন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ গায়েবে, মহাবিপদে কথিত তান্ত্রিক!
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার দাবি করেছেন এক কথিত তান্ত্রিক। পরে মন্ত্রের মাধ্যমে তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা বললেও পারেননি বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার পূর্ব ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার ওই কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

একপর্যায়ে স্থানীয়রা কথিত তান্ত্রিকের কাছে মন্ত্র পড়ে অঙ্গটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অভিযোগ অনুযায়ী, একাধিকবার চেষ্টা করেও তিনি তা করতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে আটকে রাখেন স্থানীয় লোকজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা বা ফিরিয়ে দেওয়ার দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে ঘটনাটির প্রকৃত কারণ ও দাবির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎সব মিলিয়ে, মন্ত্রের মাধ্যমে অঙ্গ গায়েবের অবিশ্বাস্য এ দাবির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজন যথাযথ অনুসন্ধান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD