Logo

কুমিল্লার সীমান্তে যৌথ অভিযানে ধরা পড়ল পাঁচ মানব পাচারকারী

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪০
কুমিল্লার সীমান্তে যৌথ অভিযানে ধরা পড়ল পাঁচ মানব পাচারকারী
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে তালিকাভুক্ত পাঁচ মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।

আটক ব্যক্তিরা হলেন—গঙ্গানগর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয়সংখ্যক বিজিবি সদস্য এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযান শেষে আটক পাঁচজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কাজ করছে। এ উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গোয়ে

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD