Logo

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়া, নাটোর
১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৯
বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেপসির বোতলসদৃশ কাচের বোতল ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে।

তিনি জানান, এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কার্যালয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD