ক্ষুধা কতটা নির্মম! খাবার না পেয়ে কুকুরের দেহ খেলেন ব্যক্তি

ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের দেহ থেকে মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মানেস্বর চকের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার আগে ওই ব্যক্তি কাছাকাছি একটি হোটেলে খাবার চেয়েছিলেন। তবে তার কথাবার্তা স্পষ্টভাবে বুঝতে না পারায় হোটেলকর্মীরা তাকে খাবার দিতে পারেননি। এরপর সেখান থেকে চলে যান তিনি।
কিছুক্ষণ পর রাস্তার পাশে পড়ে থাকা সড়ক দুর্ঘটনায় নিহত কুকুরটির দেহ থেকে মাংস খেতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন তাকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলেও প্রথমদিকে তিনি তাদের কথায় সাড়া দেননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থায় রয়েছেন। খাবারের অভাব ও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কারণেই তিনি এমন পরিস্থিতিতে পড়েছেন বলে মনে করছেন অনেকে। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি সামনে আসার পর ভারতে ছিন্নমূল ও গৃহহীন মানুষের খাদ্যসংকট, দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে তার জন্য খাবার, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: সূত্র: টাইমস অব ইন্ডিয়া








