Logo

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা, নেতৃত্বে পরিবর্তনের জল্পনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬, ২৩:০৩
কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা, নেতৃত্বে পরিবর্তনের জল্পনা
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রনির হাতে যেতে পারে—এমন জল্পনা তৈরি হয়েছে দলটির অভ্যন্তরে। ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে এ আলোচনা নতুন মাত্রা পেয়েছে।

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। এ পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিচ্ছেন নেতাদের একটি অংশ।

তাদের মতে, প্রিয়াঙ্কার বক্তৃতার দক্ষতা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা জাতীয় রাজনীতিতে কংগ্রেসের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বর্তমানে মল্লিকার্জুন খাড়গে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বের মেয়াদ শেষ হলে পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে আলোচনা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে রাহুল গান্ধী সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন। এ অবস্থায় রাহুলের সংসদীয় নেতৃত্বের পাশাপাশি প্রিয়াঙ্কাকে সাংগঠনিক দায়িত্বে আরও সক্রিয় করার পরিকল্পনাও গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি বিভিন্ন রাজ্যে দলীয় সংগঠন পুনর্গঠন ও নির্বাচনি প্রস্তুতিতে প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে আলোচনা বেড়েছে। আসামের আসন্ন নির্বাচন সামনে রেখেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংও প্রিয়াঙ্কার রাজনৈতিক দক্ষতার প্রশংসা করেছেন। তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার পক্ষে দলের ভেতরে থাকা মতামত নেতৃত্ব পরিবর্তনের আলোচনাকে আরও উসকে দিয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কংগ্রেসের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো দলীয় সংগঠনকে শক্তিশালী করা এবং বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প তৈরি করা। এ লক্ষ্য অর্জনে রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে দায়িত্ব বণ্টন কীভাবে হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি দলের শীর্ষ সাংগঠনিক দায়িত্বে আসবেন, নাকি রাহুল ও প্রিয়াঙ্কার যৌথ নেতৃত্বে এগোবে কংগ্রেস—তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD