ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৩

ভারতের আসাম রাজ্যের কাজীরাঙ্গায় কনটেইনার ট্রাকের সঙ্গে মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার (১৩ নভেম্বর) কাজীরাঙ্গার রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রঙ্গাজান এলাকায় চলার সময় একটি মিনিবাস কনটেইনার ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “আমরা প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য পেয়েছি। আমরা সবাই স্পটে আছি। বাসের ভেতর থেকে দেহগুলো বের করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে যাচ্ছে।”
দুর্ঘটনার জন্য বাসের অতিরিক্ত গতিকে দায়ী করেছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, “বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। পার্কের কাছে যে গতিসীমা ছিল, চালক সেটি ভঙ্গ করেছেন। আমরা মনে করছি বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে।”
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








