Logo

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৮:২৪
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

আধাসরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের সিরিক উপকূলের কোস্তাক অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এ ঘটনায় ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইরানের ভৌগলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে আমরা এক মুহূর্তের জন্যও ভাবব না।”

ইরনা ড্রোনটির একটি ছবিও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির প্রকাশিত ছবিতে ড্রোনটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাতে সিরিক এলাকায় ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা বলে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার স্থাপনায় হামলা চালায় ইরান। ওই রাডার থেকে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পাওয়া যায়।

বাহরাইনে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আবার কোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক।

আহমেদ ভাহিদি বলেন, “আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বার বার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়ত তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।”

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD