কোরআনে হাত রেখে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবে পবিত্র কোরআন হাত রেখে সিনেটর হিসেবে শপথ নেবেন আব্দুল আল-সায়েদ। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি অন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সিনেটর হিসেবে শপথ নেবেন তিনি।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শপথ গ্রহণের পরিকল্পনার কথা জানান আব্দুল আল-সায়েদ।
আব্দুল আল-সায়েদ জানিয়েছেন, তিনি ঐতিহাসিক দুটি কোরআনের একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যার একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন একটি কোরআন। আরেকটি হলো অত্যন্ত পুরোনো একটি কোরআন। যেটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে মিশিগানের সিনেটর নির্বাচিত হন এল-সায়েদ। তিনি রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে হারান।
তার এই নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে দেশটির ইতিহাসে কোনো মুসলিম সিনেটর নির্বাচিত হননি। ফলে সিনেটে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার এমন নজিরও তৈরি হয়নি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন। সেই সুযোগ কাজে লাগিয়েই ঐতিহাসিক কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন আব্দুল আল-সায়েদ।
সূত্র: এনপিআর








