Logo

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী এবং যন্ত্রণাদায়ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৬:২৯
যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী এবং যন্ত্রণাদায়ক
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের সামরিক আগ্রাসন চালালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি। সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পাল্টা জবাব হবে ‘বিধ্বংসী এবং যন্ত্রণাদায়ক’।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আহমেদ ভাহিদি বলেন, “আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বার বার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়ত তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালায় ইরান।

সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হামলার মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন বিপ্লবী গার্ডের প্রধান। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে তার এই বক্তব্য সামনে এলো।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের তৎকালীন প্রধান নিহত হওয়ার পর দায়িত্ব পান আহমেদ ভাহিদি। ইরানের সামরিক অবস্থানের ক্ষেত্রে তিনি কঠোর মনোভাবের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে মোকাবিলার অবস্থানকে তিনি গুরুত্ব দিয়ে থাকেন।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD