Logo

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১৫:৩০
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত
ছবি: সংগৃহীত

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। সেই আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত চার সেনার মধ্যে দুজন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং দুজন বিমানবাহিনীর পাইলট। তারা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের ও হুসেইন জেহির এবং পাইলট মেজর এরদেম চিমেন ও ওরহুন পিনার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। এক বিবৃতিতে তিনি বলেন, “মালাত্যয় আমাদের এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে বীর সেনারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য সৃষ্টিকর্তার করুণার প্রার্থনা করছি। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন এই কঠিন পরিস্থিতিতে তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।”

সূত্র: তুর্কিয়ে টুডে, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD