রসগোল্লা বলে প্রতিবেশিকে দিলেন চকলেট বোমা, মুখে নিতেই বিস্ফোরণ

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় রসগোল্লা দেওয়ার কথা বলে এক ব্যক্তির হাতে বিস্ফোরক তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সেটি মুখে দেওয়ার পর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন রাজেন্দ্র বারোতিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় রাম বাঘত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১০ নভেম্বর) পাদ্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় নিজের বাড়িতে অবস্থান করছিলেন রাজেন্দ্র। এ সময় তাঁর বাড়িতে যান রাম বাঘত। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রসগোল্লা দেওয়ার কথা বলে রাজেন্দ্রকে একটি ছোট বিস্ফোরক বস্তু দেন তিনি।
রাজেন্দ্র সেটি মুখে দেওয়ার চেষ্টা করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সুশীলা বাই স্বামীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “এই বোমাগুলো দিয়ে প্রাণীদের হত্যা করা হয়। আমার স্বামীকে এটি দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর প্রতিবেশীদের ডাকাডাকি করে নিয়ে আসি। এরপর তাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় এলাকায় অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্র বুঝতে পারেননি, তাঁকে দেওয়া বস্তুটি আসলে রসগোল্লা কি না। এই সুযোগেই তাঁকে বিভ্রান্ত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাম বাঘতকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, অন্য এক ব্যক্তি তাঁকে ওই বিস্ফোরকটি দিয়েছিলেন। পরে তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান।
কী উদ্দেশ্যে রাজেন্দ্রকে এমনভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল, এর পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বিস্ফোরকটির উৎস এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








