Logo

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ২১:৪৫
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি যানবাহন এই দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্ঘটনার হতাহতের প্রাথমিক তথ্য প্রকাশ করে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ঘটনার পর উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবার পাশাপাশি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, একটি ট্রাকের চালক চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি প্রথমে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপর যানজটের কারণে সড়কে থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে ট্রাকটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। যে কারণে সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।’’

দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তথ্য যাচাই শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র: রয়টার্স, এএফপি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD