Logo

বিশ্বের মাংস রপ্তানিতে ভারতের হিস্যা ১৬ শতাংশ, অবস্থান তৃতীয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ২২:১০
বিশ্বের মাংস রপ্তানিতে ভারতের হিস্যা ১৬ শতাংশ, অবস্থান তৃতীয়
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে মাংস রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পর দেশটির অবস্থান তৃতীয়। আন্তর্জাতিক বাজারে মোট মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

সমীক্ষা অনুযায়ী, ২০১৬ সালে ভারত থেকে ১৫ লাখ ৬০ হাজার টন মাংস রপ্তানি হয়েছিল। ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক রপ্তানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান ধরে রাখার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছিল।

তবে এই পরিসংখ্যানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়নি। ভারত থেকে রপ্তানি করা মাংসের কত অংশ গরুর এবং কত অংশ মহিষের, তা আলাদাভাবে উল্লেখ নেই। ফলে দেশটির গরুর মাংস রপ্তানির প্রকৃত পরিমাণ নির্ধারণে অস্পষ্টতা রয়ে গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের মাংস রপ্তানির এই অবস্থান দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে। দেশটির বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। গরুর মাংস বিক্রি ও গো-হত্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এসব বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সহিংসতার ঘটনাও ঘটেছে।

এ ছাড়া পশুর হাট ও মেলায় পশু বিক্রির ক্ষেত্রে অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব সিদ্ধান্ত নিয়েও দেশটিতে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

তবে আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যানে মাংস রপ্তানিতে ভারতের উল্লেখযোগ্য অংশগ্রহণের বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে রপ্তানি করা মাংসের ধরন ও প্রকৃত পরিমাণ নিয়ে তথ্যের অস্পষ্টতা থাকায় বিষয়টি নিয়ে প্রশ্নও তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: সংবাদ প্রতিদিন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD