Logo

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু, বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৮:০৯
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু, বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হওয়ায় সংলাপটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে মতপার্থক্য তৈরি হয়েছে। এর প্রভাবেই নির্ধারিত সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সূত্র জানায়, পঞ্চম দফার এই সংলাপ ঢাকায় আয়োজনের বিষয়ে দুই দেশ আগে থেকেই সম্মত হয়েছিল। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও দেশে ফেরানো এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালে। এরপর থেকে দুই দেশের মধ্যে চার দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চতুর্থ দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের নভেম্বরে ঢাকায় পঞ্চম বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেল।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD