Logo

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

profile picture
বশির হোসেন বাবু
১২ নভেম্বর, ২০২৬, ১৭:৪৯
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান
তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে মধ্যাহ্নভোজের আয়োজন করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ান।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান তুরস্কের ফার্স্ট লেডি। এ সময় দুইজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক কথোপকথন হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের পাশাপাশি আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা বর্তমানে আন্তালিয়ায় অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD