Logo

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি প্রক্রিয়ায় এগোবে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ২১:০১
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি প্রক্রিয়ায় এগোবে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

এদিন সাংবাদিকরা ভ্রমণসংক্রান্ত নথি ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সে বিষয়েও জানতে চান। নিজ দেশে কাউকে ফেরত পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর ভারতে চলে যান শেখ হাসিনা। তাঁর দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক মত দমন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এ ছাড়া আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD