Logo

গৃহবন্দি হতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ২০:৩৯
গৃহবন্দি হতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে সাজা ভোগের পরিবর্তে গৃহবন্দি থাকার আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশটির হাইকোর্ট তাকে অবিলম্বে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধের পর গত শুক্রবারই কারাগার থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে গৃহবন্দি হওয়ার কথা ছিল নাজিবের। তবে অ্যাটর্নি জেনারেলের শেষ মুহূর্তের আইনি আপত্তিতে সেই প্রক্রিয়া আটকে যায়।

অ্যাটর্নি জেনারেল রাজকীয় ক্ষমার আদেশের আইনি ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে দেশটির রাজা সুলতান ইব্রাহিম জানিয়ে দেন, নাজিবকে ক্ষমা করার আদেশ সম্পূর্ণ স্পষ্ট এবং এতে কোনো ধরনের অস্পষ্টতা নেই। রাজার এই অবস্থানের পর হাইকোর্ট গৃহবন্দি রাখার আদেশ অবিলম্বে কার্যকরের অনুমতি দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব রাজাক। দেশটির আলোচিত ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (১এমডিবি) তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিনি কারাদণ্ড ভোগ করছিলেন। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে নাজিবের গৃহবন্দি হওয়ার ক্ষেত্রে চলমান আইনি জটিলতার অবসান ঘটেছে। এর মধ্য দিয়ে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে থেকেই সাজা ভোগ করবেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্র: রয়টার্স।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD