Logo

ইউরোপজুড়ে বোমা হামলার আতঙ্ক, ইতালিতে ৩০০ স্কুল খালি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ২০:০১
ইউরোপজুড়ে বোমা হামলার আতঙ্ক, ইতালিতে ৩০০ স্কুল খালি
ছবি: সংগৃহীত

ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশে বোমা হামলার ভুয়া হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) ইতালির তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান খালি করে দেওয়া হয়েছে। একই ধরনের হুমকি পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বেশ কয়েকটি স্কুল। তবে প্রাথমিকভাবে এসব হুমকিকে ভুয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলের মাধ্যমে ইতালির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি পাঠানো হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের দ্রুত প্রতিষ্ঠানগুলো থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকদের অনেকে কাজ ফেলে সন্তানদের নিতে স্কুলে ছুটে যান।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এসব হুমকির কারণে বাস্তবে কোনো বিপদের আশঙ্কা নেই। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো বলেন, মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়াই এ ধরনের ঘটনার উদ্দেশ্য। তবে এসব ঘটনার পেছনে সব সময় বিদেশি শক্তি বা শত্রুপক্ষের সংশ্লিষ্টতা থাকে না। আতঙ্ক সৃষ্টি করতে আগ্রহী ব্যক্তিরাও এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সাইবার হামলা ও নিরাপত্তা হুমকির ঘটনা বেড়েছে। সুপারমার্কেট, রক্ত সংরক্ষণাগার, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্রও এসব ঘটনার লক্ষ্যবস্তু হয়েছে।

এসব ঘটনার সঙ্গে রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হলেও দেশ দুটি অভিযোগ অস্বীকার করেছে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD