Logo

উড়াল দেওয়ার আগেই বিমানে ছিনতাইয়ের হুমকি, অতঃ পর...

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৮:১৮
উড়াল দেওয়ার আগেই বিমানে ছিনতাইয়ের হুমকি, অতঃ পর...
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে ছিনতাইয়ের হুমকি পাওয়ায় মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১১ নভেম্বর) সকালে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় এর শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি বার্তা দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পাইলটকে জানানো হলে তিনি বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষে খবর দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পাওয়ার পরপরই বিমানটিকে নির্ধারিত স্থান থেকে সরিয়ে আলাদা জায়গায় নেওয়া হয়। এরপর কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তল্লাশি শুরু করেন। বিমানের ভেতরে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে হুমকির বার্তাটি কে বা কারা লিখেছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। এ জন্য বিমানবন্দর এবং বিমানের ভেতরে থাকা নিরাপত্তা ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD