Logo

চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হলো ইমরান খানকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৬:৩৮
চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হলো ইমরান খানকে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারাগারে থাকা ৭৪ বছর বয়সী ইমরান খানের চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তচাপজনিত সমস্যারও চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তাঁর বিরুদ্ধে দেওয়া অধিকাংশ দণ্ড স্থগিত কিংবা বাতিল হয়েছে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD