ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের সামান্য অংশও দেশের বাইরে পাঠাতে রাজি নয় ইরান। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে দেশটির নিরাপত্তা প্রধান মহসেন রেজাই বলেছেন, ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়েদানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মহসেন রেজাই। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন যে কোনো হামলার জবাব দেওয়া হবে তাদের দূরবর্তী কোনো ঘাঁটিকে টার্গেট করে।”
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না বলেও জানান তিনি।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ধারণা অনুযায়ী, ইরানের মজুত করা ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের পরিমাণ ৪৪০ দশমিক ৯ কেজি। বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রার তুলনায় এই পরিমাণ অনেক বেশি।
বিজ্ঞাপন
২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ওই হামলায় দেশটির সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।
২০২৫ সালের হামলার পর চলতি বছর আবারও ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি।
বিজ্ঞাপন
এদিকে ওয়াশিংটনের অবস্থান, ইরান আলোচনায় বসতে চাইলে পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনার অন্তর্ভুক্ত করতে হবে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলে ইরানকে তার সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর শর্ত মানতে হবে।
তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দিতে তারা প্রস্তুত নয়।
সূত্র: আল-মায়েদান








