ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে সেনাঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের কাছ থেকে নিরাপত্তা হুমকি পাওয়ার পর ওয়াশিংটনের বাসভবন ছেড়ে যুক্তরাষ্ট্রের একটি সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ বার্তাসংস্থাটি জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্কট বেসেন্ট আগে ওয়াশিংটনে নিজের বাড়িতে বসবাস করতেন। তবে ইরানের কাছ থেকে হুমকি পাওয়ার পর বর্তমানে তিনি একটি সেনাঘাঁটিতে অবস্থান করছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন বেসেন্ট। এর আগে তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জে ক্লেটন জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়েছে ইরান। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অর্থমন্ত্রী স্কট বেসেন্টও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনটি গোয়েন্দা সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ‘টার্গেট কিলিং’-এর হুমকি আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তবে বেসেন্টের জীবনের নিরাপত্তা ঠিক কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে গত মাসে সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় কূটনীতিকদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার পর মার্কিন প্রশাসন এ পদক্ষেপ নেয়।
এ ছাড়া ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দুটি সামরিক ঘাঁটি থেকে একাধিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বলেও বিভিন্ন প্রতিবেদনে খবর প্রকাশিত হয়েছে।
তবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রসহ বিদেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।








