Logo

বিশ্ববাজারে তেলের দামে বড় ধস

profile picture
জনবাণী ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ১৬:৫৫
বিশ্ববাজারে তেলের দামে বড় ধস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। গত আগস্টের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে।

বিজ্ঞাপন

সর্বশেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। এর দর ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের পথে অগ্রগতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

যুদ্ধের অবসানের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিতের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের ধারায় যুক্ত হয়েছে নতুন পতন।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD