চলতি মসের ৮ দিনেই প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনেই দেশে ১১৩ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ দাঁড়ায়।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রবিবার (৮ নভেম্বর) এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ১১২ কোটি ৪০ লাখ টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরিফ হোসেন খান জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।
বিজ্ঞাপন
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার।
অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








