Logo

গ্রাহকের আস্থা বাড়াতে ব্যাংক কর্মকর্তাদের নতুন কৌশল গ্রহণের আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৩:৫৭
গ্রাহকের আস্থা বাড়াতে ব্যাংক কর্মকর্তাদের নতুন কৌশল গ্রহণের আহ্বান
ছবি: সংগৃহীত

ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে খুলনা অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক। শুক্রবার (৬ নভেম্বর) খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।”

গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব বজায় রাখা এবং সেবার মান বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সম্মেলনে খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা তাঁদের নিজ নিজ ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান বৃদ্ধি, ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্ট্র্যাটেজিক কনক্লেভে খুলনা অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ব্যবসায়িক কার্যক্রমে কৌশলগত সমন্বয়, গ্রাহকসেবার উৎকর্ষ এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD