হোয়াইট হাউসের সামনে গাড়ির ধাক্কা, লকডাউন জারি; আটক ২

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বিপরীত পাশে লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার পর সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয় হোয়াইট হাউস। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
সোমবার এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন।
ওয়াশিংটন সানের সাংবাদিক মার্টিন অস্টারমুহল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, রুপালি রঙের একটি সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর পাশের পাকা জায়গায় উঠে একটি সাইনবোর্ডে ধাক্কা দেয়। এরপর গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক গাড়ি থেকে নেমে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং চালক বাহন থেকে বের হয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওচিত্র শেয়ার করে মার্টিন অস্টারমুহল জানান, ‘কী কারণে গাড়িটি সাইনবোর্ডে ধাক্কা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে গাড়ি থেকে বের হওয়ার পর চালক সিক্রেট সার্ভিস কর্মকর্তা এবং ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে মারামারি করেন।’
সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর গাড়িটির চালককে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
পরে নিরাপত্তাকর্মীরা গাড়ির চালককে আটক করেন। তবে চালকের পরিচয়, দুর্ঘটনার কারণ কিংবা এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
হোয়াইট হাউসের কাছাকাছি নিরাপত্তা বেষ্টনীতে গাড়ির ধাক্কার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০২৩ সালের মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ ইউ-হল ট্রাক নিয়ে লাফায়েত স্কয়ারের কাছে হোয়াইট হাউসের বিপরীত পাশের নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দিয়েছিলেন। পরে প্রেসিডেন্টকে হুমকি দেওয়া এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করেছিলেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া








