Logo

কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ২১:৫১
কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ কিংবা হুমকির কাছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনার জন্য তেহরান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনও চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনও আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে।’’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের শত্রু হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তারা দেশটির ওপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের অবস্থান ব্যাখ্যা করে প্রেসিডেন্ট আরও বলেন, ‘‘আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনও শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।’’

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, ইরান ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সমাধানে বিশ্বাসী।

পেজেশকিয়ান বলেন, ‘‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনও বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।’’

বিজ্ঞাপন

এদিকে চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদন অনুযায়ী, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই তেহরানের প্রস্তাবকে সংকট সমাধানের জন্য সবচেয়ে যুক্তিসংগত সম্ভাব্য পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। ওয়াশিংটন ইরানের শর্তে সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: এএনআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD