Logo

আইজেনকোট ও নেতানিয়াহুর নীতিতে বড় কোনো পার্থক্য নেই: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:১৭
আইজেনকোট ও নেতানিয়াহুর নীতিতে বড় কোনো পার্থক্য নেই: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট এবং বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিগত অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নীতিগত দিক থেকে দুজনের অবস্থান অনেকটাই কাছাকাছি।

বিজ্ঞাপন

গতকাল রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন ইয়াশার পার্টির চেয়ারম্যান ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে। এ খবর প্রকাশের পর হোয়াইট হাউসে সাংবাদিকরা এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে ট্রাম্প বলেন, “নীতিগত দিক থেকে তারা খুবই সাদৃশ্যপূর্ণ... আইজেনকোট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি আমাকে পছন্দ করেন, তবে... আসলে কী ঘটছে তা আমি এখনো পুরোপুরি জানি না। এটি নিশ্চিতভাবেই তার এবং বিবি নেতানিয়াহুর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা; দেখা যাক কী হয়।”

সম্প্রতি অনুষ্ঠিত ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন চেঞ্জ জোটের মধ্যে। এ নির্বাচনে ইসরায়েলের আরব মুসলিমদের দুটি দল জয়েন্ট আরব লিস্ট ও রা’আম পার্টিও অংশ নেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোটের ঝুলিতে গেছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসনের মধ্যে জয়েন্ট আরব লিস্ট পেয়েছে ১১টি এবং রা’আম পার্টি পেয়েছে আটটি আসন। ফলে কোনো দল বা জোট এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এ অবস্থায় রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হলেও দুই আরব দল গাদি আইজেনকোটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা জানিয়েছে।

নির্বাচনের আগে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে এ নিয়ে আইজেনকোট যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের সমালোচনা করেননি।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রচারের সময় আইজেনকোট নিজেকে নেতানিয়াহুর চেয়ে ভিন্ন নেতৃত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে তিনি পরিবর্তনের ইঙ্গিত দেন। যদিও দুই নেতার নীতিগত অবস্থানের মৌলিক পার্থক্য নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট জানিয়েছেন, নেতানিয়াহুর বিদায়ী জোট সরকারের তুলনায় আরও মধ্যপন্থী সরকার গঠন করতে চান তিনি। নেতানিয়াহুর বিদায়ী জোটে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর অংশগ্রহণ ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD