আমার নেতৃত্বে সরকারে যোগ দিতে পারেন নেতানিয়াহু: আইজেনকোট

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। সম্ভাব্য নতুন সরকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি ডানপন্থী মিত্রদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সরকারে যোগ দিতে হলে তার নেতৃত্ব ও প্রস্তাবিত নীতিমালা মেনে নিতে হবে।
বিজ্ঞাপন
আইজেনকোট স্পষ্ট করে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে সরকারে যোগ দিতে পারেন। তবে তা হতে হবে আমার (আইজেনকোট) নেতৃত্বেই।’’
নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিস্ট পার্টিকে লক্ষ্য করে এ প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক এই প্রধান।
আইজেনকোটের বক্তব্য, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির নেতারা যদি সত্যিই মনে করেন যে এখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সময়, তাহলে তার নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন দিতে আপত্তি থাকার কথা নয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘‘লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি জাতীয় ঐক্যের সময়; যেটি তারা প্রেসিডেন্টকেও বলেছেন, তাহলে আমার পেশ করা নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে তারা সমর্থন কেন করবেন না, তার কোনও যুক্তি আমি খুঁজে পাচ্ছি না।’’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এ সময় ইসরায়েল বর্তমানে অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট হারজোগ।
বিজ্ঞাপন
নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোটও পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্তমান সময়কে ইসরায়েলি গণতন্ত্রের অন্যতম নাজুক ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।
সূত্র: এএফপি।








