Logo

‘হার কেমন লাগছে’ প্রশ্ন শুনে ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ২০:৪১
‘হার কেমন লাগছে’ প্রশ্ন শুনে ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে ‘পরাজিত ব্যক্তি’ হিসেবে কেমন লাগছে—এমন প্রশ্ন শুনেই কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। এ সময় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, একপর্যায়ে স্কাই নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশ্নটি শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। কোনো জবাব না দিয়ে ঘুরে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি। সাধারণত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী ট্রাম্পের এমন আচরণ আলোচনার জন্ম দিয়েছে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নির্বাচনে দলটির এই ফলাফলকে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেও জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১৯৮০ সালের পর প্রথমবারের মতো অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছে দলটি। এ ছাড়া কানসাসে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD